শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘এক বছরের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের মামলার বিচারকাজ সম্পন্ন করা হবে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, আগামী এক বছরের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলাগুলোর বিচারকাজ সম্পন্ন করা হবে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, ‘আমাদের ট্রাইব্যুনালে ইতোমধ্যে ছয়টি মামলার বিচার শেষ হয়েছে। এর মধ্যে আমি যোগদানের আগে তিনটি এবং পরে তিনটি মামলার রায় হয়েছে। এক থেকে দেড় বছরের মধ্যে ছয়টি মামলার বিচারকাজ শেষ করতে পারাটা অত্যন্ত দ্রুততম বিষয়। পাশাপাশি শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে এগুলো সম্পন্ন করা হয়েছে।’

চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘এর চেয়েও যদি দ্রুত বিচার করা হয়, তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিতে পারে। তাই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতা ও স্বাভাবিক গতিতেই এগোচ্ছে।’

বিচারের শেষ পর্যায়ে থাকা মামলাগুলোর আপডেট জানিয়ে মো. আমিনুল ইসলাম বলেন, ‘চলতি মাসেই আমাদের আরও প্রায় তিনটি মামলা রায়ের জন্য অপেক্ষমাণ রয়েছে। ওবায়দুল কাদেরের একটি মামলায় যুক্তিতর্কের শুনানি চলছে। এ ছাড়া মাহবুব উল আলম হানিফের মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে, যেকোনো দিন রায় ঘোষণা হতে পারে।’

যাত্রাবাড়ীতে ঘটে যাওয়া বহুল আলোচিত তাইম হত্যা মামলার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘যাত্রাবাড়ীতে অত্যন্ত নৃশংসভাবে তাইমকে হত্যা করা হয়েছিল, সেই মামলার যুক্তিতর্কের শুনানিও কয়েক দিনের মধ্যে শুরু হবে। পাশাপাশি জিয়াউল আহসানের মামলার সাক্ষ্য-প্রমাণের কাজ প্রায় শেষ পর্যায়ে, এটিতেও আমরা আর বেশি সময় নেব না। আরও কয়েকটি মামলা বিচারের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD