শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহুর তোপের মুখে মামদানি, পালটা জবাব নিউইয়র্ক মেয়রের ওয়াশিংটনে ট্রাম্প-সি বৈঠক, কমল উত্তেজনা—থাকল পুরোনো বিরোধ প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহ্‌দী আমিন দুপুরের মধ্যে ঢাকাসহ ৩ জেলায় বৃষ্টির আভাস রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে আসবে ইউরেনিয়ামের চালান মহামারি প্রস্তুতির পাশাপাশি শক্তিশালী ও স্বনির্ভর স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান বাংলাদেশের ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার এয়ার স্পেস ক্লিয়ার নেই, ঢাকায় পৌঁছেনি ইউরেনিয়াম সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব পাস

সবজি বোঝাই ট্রাকে অস্ত্রের চালান!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

কাহালু প্রতিনিধি : বগুড়ার কাহালুতে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা অভিযান চালিয়ে সবজি বোঝাই একটি ট্রাক থেকে দশটি বিদেশি পিস্তল, দশ রাউন্ড গুলি ও ১৩৬ বোতল ফেন্সিডিল জব্দ করেছে। এ সময় ট্রাকচালক, হেলপার ও এক যাত্রীকে আটক করা হয়েছে।

গতকাল বুধবার বিকেল ৪টায় বগুড়া-সান্তাহার সড়কে কাহালু উপজেলার ভাগদুবরা ঈদগাহ মাঠ সংলগ্ন সড়কে ট্রাক তল্লাশি করে এসব অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়।

আটককৃতরা হচ্ছেন- জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের বাবু মন্ডলের ছেলে ট্রাকচালক কাবিল হোসেন (৩২), নওগাঁ জেলার বদলগাছি উপজেলার কার্তিকাহাট গ্রামের আজিজুল হকের ছেলে ট্রাকের সহকারী (হেলপার) সেভেন হোসেন (৩০) জয়পুরহাট সদর উপজেলার ভাতশা লালিপাড়া গ্রামের রফিুকল ইসলামের ছেলে ট্রাকের যাত্রী ছোটন মিয়া (২৪)।

এপিবিএন বগুড়ার অধিনায়ক জয়নুল আবেদীন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এই পথে বড় একটি অস্ত্রের চালান ঢাকায় যাবে। এমন সংবাদ পেয়ে ব্যাটালিয়ন সদস্যরা ওই স্থানে ট্রাক তল্লাশি শুরু করে। ’

তিনি বলেন, নওগাঁর বদলগাছী থেকে সবজি বোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে আমর্ড পুলিশ সদস্যরা ট্রাকটি আটক করে। ট্রাকে সবজির উপরে বসে ছিলেন যাত্রী ছোটন। তাকে নামিয়ে তার সঙ্গে থাকা একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে দশটি বিদেশি পিস্তল, দশ রাউন্ড গুলি ও ১৩৬ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এসময় ছোটন ছাড়াও ট্রাকচালক কাবিল ও হেলপার সেভেনকে আটক করা হয়।’

আটক ছোটন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, ঢাকা যাওয়ার জন্য সে বগুড়ার দুপচাঁচিয়ার বেড়াগ্রামে থেকে ওই ট্রাকে উঠেছে। এসময় জনৈক ব্যক্তি তাকে ট্রাভেল ব্যাগটি দিয়ে গাজীপুরে অপর এক ব্যক্তি ব্যাগটি তার কাছ থেকেনে বলে জানান।’

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD