শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বোমা হামলার আশঙ্কায় সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

গোপন সংবাদের ভিত্তিতে বোমা হামলার আশঙ্কায় দেশের সবকটি জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা বা হাই অ্যালার্ট জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। শুক্রবার (৭ আগস্ট) রাতে দেশের প্রতিটি এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের জন্য এই নির্দেশ দেওয়া হয়।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সারা দেশে সম্ভাব্য বোমা হামলার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দেশের প্রতিটি এলাকায় রাতের বেলা টহল, মোবাইল ডিউটি এবং চেকপোস্টে নিয়োজিত পুলিশ সদস্যদের অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর বা সন্দেহজনক পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে।

ইতোমধ্যে বেতার বার্তা এবং বিভিন্ন ইউনিট প্রধানদের কাছে বিশেষ বার্তার মাধ্যমে সারা দেশে এই সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

সূত্র: কালবেলা

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD