মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: ভারপ্রাপ্ত স্পিকার আলোচনায় ব্যর্থ হলেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার আশ্রয় নেয়: ইরান ‘ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী বাংলাদেশে ভিসার ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনে প্রধানমন্ত্রীর আহ্বান ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫৮ সপ্তাহে এক দিন স্কুল শিক্ষার্থীদের জুলাই স্মৃতি জাদুঘরে নেওয়া হবে শারীরিকভাবে পুরোপুরি সুস্থ ইরানের সর্বোচ্চ নেতা খামেনি: ইরানের প্রেসিডেন্ট সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

ভারতের আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১০০ জনে পৌঁছেছে। রোববার (৯ আগস্ট) রাতে রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নতুন করে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, রাজ্যের ২৫টি জেলায় প্রায় ১১ লাখ মানুষ বন্যা কবলিত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যজুড়ে দুই হাজারের বেশি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু করা হয়েছে এবং পুনর্বাসন কার্যক্রম জোরদারভাবে অব্যাহত রয়েছে।

রোববার থেকে আসাম সরকার বন্যাকবলিত জেলাগুলোতে ক্ষয়ক্ষতি নিরূপণে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো শুরু করেছে।

হিমন্ত বিশ্ব শর্মা আরও জানিয়েছেন, ‘আগামী ৩১ আগস্টের মধ্যে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, গবাদিপশুসহ যাবতীয় ক্ষয়ক্ষতির নথি তৈরি করা হবে। পুনর্বাসনের পাওনা সুযোগ-সুবিধা পাওয়া থেকে কোনো পরিবারই বাদ পড়বে না।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD