মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী বাংলাদেশে ভিসার ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনে প্রধানমন্ত্রীর আহ্বান ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫৮ সপ্তাহে এক দিন স্কুল শিক্ষার্থীদের জুলাই স্মৃতি জাদুঘরে নেওয়া হবে শারীরিকভাবে পুরোপুরি সুস্থ ইরানের সর্বোচ্চ নেতা খামেনি: ইরানের প্রেসিডেন্ট সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ ঢাকাসহ যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস ‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’ কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৩২

ঢাকাসহ যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকটি এলাকায় বৃষ্টির মাত্রা বাড়ে। এতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা তৈরি হয়। আজও বৃষ্টির সম্ভাবনা থাকায় ঢাকার নিচু এলাকা ও পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল সড়কগুলোতে ভোগান্তি বাড়তে পারে।

বৃষ্টির এই প্রবণতার পেছনে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এ ছাড়া মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

বৃষ্টির প্রবণতা আগামীকালও অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD