সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাদামি ডিম বনাম সাদা ডিম: কোনটি বেশি ভালো? মিষ্টির আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া লাখ ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা, মৃত্যু বেড়ে ৩০৭ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে শাহরাস্তির বানিয়াচৌ এলাকায় বাস ও বালুভর্তি ড্রাম ট্রাকের মুখোমুখি সং’ঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহতদের মধ্যে বাস ও ট্রাকের দুই চালক রয়েছেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে বানিয়াচৌ উচ্চ বিদ্যালয়সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দিনাজপুর থেকে চাঁদপুরগামী আল আরাফাহ পরিবহনের একটি বাস ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুমিল্লাগামী বালুভর্তি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর বাস ও ট্রাকের যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। পরে খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে সহযোগিতা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। দুর্ঘটনায় আহত অনেক যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত তিনজনের মধ্যে বাস ও ট্রাকের দুই চালক রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD