শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমান মন্ত্রণালয়ে সিন্ডিকেটে ভরা: বিমানমন্ত্রী সরবরাহ ঘাটতি ও হতাশা, তীব্র মানসিক চাপে মার্কিন রণতরীর যোদ্ধারা বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী গণহত্যার আসামিদের ফিরিয়ে আনার আগে ভারতের সঙ্গে সুসম্পর্ক নয়: আসিফ মাহমুদ সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৯ পরাজয় জেনেও যে কারণে প্রার্থী দিল জামায়াত জোট সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিক, পাঁচ শ্রমিকের মৃত্যু বাংলাদেশে নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘ

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এসেছে প্রায় ১৩৯ কোটি ডলার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

চলতি আগস্ট মাসের প্রথম ১১ দিনে দেশে এসেছে ১৩৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। গত বছরের একই সময়ে এসেছিল ৯৫ কোটি ৪০ লাখ ডলার।

ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৫ দশমিক ৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১১ আগস্ট একদিনেই প্রবাসীরা দেশে ১২ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছেন।

এদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৪২৪ কোটি ৭০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৩৪৩ কোটি ২০ লাখ ডলার।

অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৮ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ের প্রবাহ শক্তিশালী রয়েছে, যা দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও ডলার বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD