শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমান মন্ত্রণালয়ে সিন্ডিকেটে ভরা: বিমানমন্ত্রী সরবরাহ ঘাটতি ও হতাশা, তীব্র মানসিক চাপে মার্কিন রণতরীর যোদ্ধারা বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী গণহত্যার আসামিদের ফিরিয়ে আনার আগে ভারতের সঙ্গে সুসম্পর্ক নয়: আসিফ মাহমুদ সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৯ পরাজয় জেনেও যে কারণে প্রার্থী দিল জামায়াত জোট সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিক, পাঁচ শ্রমিকের মৃত্যু বাংলাদেশে নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘ

প্রধানমন্ত্রীর সঙ্গে ২৫ মার্কিন কোম্পানির আলোচনা ফলপ্রসূ হয়েছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন বলেন, প্র‘ধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ২৫ কোম্পানির প্রতিনিধিদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। কার্যকর অলোচনা হয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ স্বনির্ভর ও সমৃদ্ধ দেশ আমরা গড়তে যাচ্ছি। Geographic Reference

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিজনেস কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং এক্সিলারেট এনার্জির চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়ার সভাপতি অতুল কেশপ।

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, নিশা দেশাইর মতো কূটনীতিক ও বিজনেস কাউন্সিল সদস্যরাও বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD