শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :

তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের লিড ২১৯

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

মেহেদী হাসান মিরাজের ছক্কায় তৃতীয় দিনের প্রথম সেশন শেষ করল বাংলাদেশ। লাঞ্চের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২১৯ রানের। ১৩৩ ওভারে ৮ উইকেটে সফরকারীদের রান ৪১৭।

তৃতীয় দিনের শুরুতে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ হারায় হাসান মাহমুদ ও তাইজুল ইসলামের উইকেট। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিচ্ছেন মিরাজ। স্টার্কের ওভারে ফিফটি পূর্ণ করার পর নিজের ইনিংসকে এগিয়ে নিচ্ছেন এই অলরাউন্ডার।

এর মধ্যে অবশ্য জীবনও পেয়েছেন মিরাজ ও তাসকিন। প্যাট কামিন্সের ওভারের দ্বিতীয় বলে তাসকিনের ক্যাচ ছাড়েন স্টিভেন স্মিথ। তখন ১০ রানে ছিলেন তাসকিন। একই ওভারের পঞ্চম বলে মিরাজের ক্যাচ ফেলে দেন ট্রাভিস হেড। মিরাজ তখন ৫২ রানে।

লাঞ্চে বিরতিতে যাওয়ার ঠিক আগের বলে ক্যামেরন গ্রিনকে মিডউইকেটের ওপর দিয়ে তুলে মেরে ছক্কা হাঁকান তিনি। সেই ছক্কাতেই লাঞ্চে যায় বাংলাদেশ। মিরাজ ৬৫ ও তাসকিন ১২ রানে ব্যাট করছেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১৯৮ রানের জবাবে বাংলাদেশের লিড এখন ২১৯ রান।

বাংলাদেশের হয়ে সাত নম্বর বা তার নিচে ব্যাটিংয়ে নেমে ১০০ বা এর বেশি বল খেলা ইনিংস এখন পর্যন্ত ৬৬টি। এর মধ্যে ১১টিই মেহেদী হাসান মিরাজের। অর্থাৎ লোয়ার অর্ডারে নেমেও দীর্ঘ সময় ব্যাট করার ক্ষেত্রে বাংলাদেশিদের মধ্যে মিরাজের ধারেকাছেও নেই কেউ।

শুধু লম্বা ইনিংস নয়, সাত বা তার নিচে ব্যাটিংয়ে নেমে সবচেয়ে বেশি ফিফটি ও সেঞ্চুরিও মিরাজের। এই পজিশনে তাঁর ১০টি ফিফটি ও ২টি সেঞ্চুরির সবগুলোই এসেছে সাত বা তার নিচে ব্যাট করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD