ডারউইন টেস্টে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়ে তৃতীয় দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। চতুর্থ দিন সকালে অস্ট্রেলিয়ার বিপদ আরও বাড়িয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে কাঁপছে অস্ট্রেলিয়া।
মেহেদী হাসান মিরাজের হাত ধরে চতুর্থ দিন প্রথম ঘণ্টায় তিন উইকেট পেয়েছে বাংলাদেশ। চলতি ম্যাচে প্রথমবারের মতো ২০০ রান করতে পারল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১৯৮ রানে অল আউট হওয়ার পর দ্বিতীয়বার ৭ উইকেট হারিয়ে ৭৪.৫ ওভারে তাদের ২১২ রান।
সকাল থেকেই দুর্দান্ত বোলিং করছেন মেহেদী হাসান মিরাজ। যার পুরস্কার হিসেবে তিনি পেয়ে গেছেন চারটি সাফল্য। অ্যালেক্স কেয়ারির পর বাউ ওয়েবস্টারকেও ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের সহ-অধিনায়ক।