রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামাতে লিগ্যাল নোটিশ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

কলকাতায় অগ্নিকাণ্ডে সাংবাদিকসহ কুষ্টিয়ার চারজন নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভারতের কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ চারজন। এ ঘটনায় অন্যরা হলেন, দেবাশীষ দত্তের স্ত্রী আফসানা শারমিন (২৫), তাদের দুই বছর বয়সী শিশুসন্তান শর্ণশিষ দত্ত এবং দেবাশীষের শশুর মো. আকরাম আলী (৬৪)। আকরাম আলীর বাড়ি কুষ্টিয়ার থানাপাড়ায়। সাংবাদিক দেবাশীষ দত্ত কুষ্টিয়া শহরের আরোয়া পাড়ার দিলীপ দত্তের পুত্র।

জানা গেছে, গত চার আগস্ট স্ত্রীর চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরুর নারায়নন হাসপাতালে যান তিনি। কন্যা মহিমা দত্ত (৬) কে রেখে যান তিনি। চিকিৎসা শেষে গতকালই কলকাতায় ফিরেছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

দেবাশীষ দত্ত জাতীয় দৈনিক আজকের পত্রিকা, বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন, কুষ্টিয়ার স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও নাগরিক টেলিভিশনের সাবেক কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD