বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বিগত ১৫ বছরে প্রায় ২০ হাজার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে একযোগে কাজ করছে ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র, দাম কত বন্যাবিধ্বস্ত নেপালকে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ বদলির আবেদন শেষ আজ, জটিলতায় মাউশিতে ছুটছেন শিক্ষকরা

গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে দাবি করে সংসদে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নায় আবেদীনের প্রশ্নের লিখিত ও মৌখিক জবাবে তিনি এসব তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্টের তুলনায় ২০২৬ সালের একই সময়ে দেশের প্রধান অপরাধের সংখ্যা কমেছে। গত বছরের প্রথম আট মাসে সারাদেশে ২ হাজার ৬০৭টি খুনের ঘটনা ঘটলেও চলতি বছরের একই সময়ে তা কমে ২ হাজার ৩৩২টিতে নেমেছে।

তিনি জানান, নারী ও শিশু নির্যাতনের ঘটনা ১১ হাজার ২৬৯টি থেকে কমে ৯ হাজার ৩৪৭টিতে এবং ধর্ষণের ঘটনা ৪ হাজার ৬৬৬টি থেকে কমে ৪ হাজার ৪০২টিতে দাঁড়িয়েছে।

মব সহিংসতার ঘটনাও কমেছে বলে সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের একই সময়ে মব সহিংসতার ঘটনা ছিল ৮৯টি, চলতি বছরের একই সময়ে তা কমে হয়েছে ৫৬টি। এসব ঘটনা শূন্যে নামিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও সহিংসতার ঘটনাও উল্লেখযোগ্যভাবে কমেছে বলে দাবি করেন সালাউদ্দিন আহমদ। গত বছরের একই সময়ে এ ধরনের ঘটনা ৯৯৯টি থাকলেও চলতি বছরের একই সময়ে তা কমে ১৬৩টিতে দাঁড়িয়েছে।

জলদস্যু ও বনদস্যু দমনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর দক্ষিণাঞ্চলের সংসদ সদস্য ও মন্ত্রীদের অনুরোধে সুন্দরবনসহ উপকূলীয় এলাকায় ‘অপারেশন রিস্টোর পিস’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। কোস্টগার্ডের নেতৃত্বে র‌্যাব ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার এবং বহু জলদস্যু ও বনদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, একপর্যায়ে দস্যুদের অস্ত্র সমর্পণ ও ক্ষমা প্রদর্শনের সুযোগ দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। এতে ইতিবাচক ফল পাওয়া গেলেও আত্মসমর্পণকারী কিছু অপরাধীর কয়েক বছর পর আবার দস্যুতায় ফিরে যাওয়ার প্রবণতা দেখা যায়। এ কারণে অপরাধীদের পুনরায় অপরাধে জড়ানো ঠেকাতে কঠোর নজরদারি ও কার্যকর আইনি পদক্ষেপ অব্যাহত রয়েছে।

সংসদ সদস্যদের নির্দিষ্ট নোটিশ ও অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত নথিপত্র সংসদে উপস্থাপনের প্রস্তুতি সরকারের রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD