বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

চট্টগ্রাম মহানগর পুলিশের আরো ১৭ এএসআই বদলি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

চট্টগ্রাম মহানগর পুলিশের আরো ১৭ জন সহকারী উপ-পরিদর্শককে রদবদল করা হয়েছে। এর আগে ১২ জন উপ-পরিদর্শককে বদলি করা হয়েছিল। ডবলমুরিং থানার উপ-পরিদর্শক হেলাল খান সাদা পোষাকে সোর্স নিয়ে অভিযানে গিয়ে এক স্কুলছাত্রের মা-বোনের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে চরম বিতর্কের জন্ম দেওয়ার পর পুলিশের উপ-পরিদর্শকদের পদে রদবদল করা হচ্ছে। ওই ঘটনায় স্কুলছাত্র অপমানে আত্মহত্যা করেছে। এই নিয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। জনমনে পুলিশ সম্পর্কে বিরূপ ধারণার জন্ম নেয়।

গত ১৬ জুলাই ডবলমুরিং থানার আগ্রাবাদ মসজিদ গলিতে সোর্স নিয়ে সাদা পোষাকে অভিযানে গিয়ে বিতর্কের জন্ম দেওয়া হেলাল খানের বিষয়ে নগর পুলিশ তদন্ত কমিটি গঠন করেছিল। ওই কমিটি ঘটনায় হেলাল খানের দায় পেয়েছে। এই কারণে তাকে বরখাস্ত এবং বিভাগীয় মামলা রুজু সুপারিশ করে।

বুধবার মহানগরীর ১৬ থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শকদের এক জোন থেকে অন্য জোনে বদলির আদেশ দেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। তবে এই বদলি আদেশকে নিয়মিত বদলি হিসেবে বর্ণনা করেছেন কমিশনার।

তিনি বলেছেন, এটা স্বাভাবিক বদলি। যাদের এক থাকায় কর্মকাল দুই-তিন বছর হয়ে গেছে, তাদের বদলি করা হয়েছে। এর সঙ্গে অন্য কিছুর সম্পর্ক নেই। ওইদিন স্কুলছাত্র সালমান ইসলাম মারুফকে আটক করতে গিয়ে বা-বোনের সঙ্গে অশোভন আচরণ করা এবং তাদের থানায় নেওয়া হয়েছে এমন তথ্য জেনে স্কুলছাত্র গলাফ ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD