শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহুর তোপের মুখে মামদানি, পালটা জবাব নিউইয়র্ক মেয়রের ওয়াশিংটনে ট্রাম্প-সি বৈঠক, কমল উত্তেজনা—থাকল পুরোনো বিরোধ প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহ্‌দী আমিন দুপুরের মধ্যে ঢাকাসহ ৩ জেলায় বৃষ্টির আভাস রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে আসবে ইউরেনিয়ামের চালান মহামারি প্রস্তুতির পাশাপাশি শক্তিশালী ও স্বনির্ভর স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান বাংলাদেশের ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার এয়ার স্পেস ক্লিয়ার নেই, ঢাকায় পৌঁছেনি ইউরেনিয়াম সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব পাস

শাহেদের বিরুদ্ধে ১৬০টি অভিযোগই তদন্ত করবে র‍্যাব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার : রিজেন্টের শাহেদের বিরুদ্ধে জমা পড়া ১৬০টি অভিযোগই তদন্ত করবে বলে জানিয়েছে র‌্যাব। ডিবি পুলিশের কাছ থেকে মামলার তদন্তভার ও শাহেদ করিমকে বুঝে পাওয়ার পর বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ব্রিফিংয়ে এ কথা জানায় সংস্থাটি। প্রতারণা করে হাতিয়ে নেয়া টাকা কোথায় রেখেছে, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছে র‌্যাব।

রিমান্ডের ৬ষ্ঠ দিনে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের ব্যাপারে দায়িত্ব নেয় র‍্যাব। দশদিন রিমান্ডের বাকি দিনগুলো তারাই জিজ্ঞাসাবাদ করবে। করোনা পরীক্ষা ও কোভিড ১৯ চিকিৎসায় প্রতারণার মামলায় গ্রেফতার হলেও শাহেদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে ১৬০টি। যার সবই নানা কৌশলে অন্তত ১২ কোটি টাকা হাতিয়ে নেয়ার। মেরে দেয়া এ টাকা কোথায় রিমান্ডে তার হদিস জানতে চাইবে র‍্যাব।

র‍্যাব কর্মকর্তা বলেন, সুনির্দিষ্ট তথ্য নিয়েই শাহেদকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর পাশাপাশি অন্যান্য সূত্র থেকে যে অভিযোগ পেয়েছি সেগুলো জানতে চাওয়া হবে।

সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে অস্ত্রসহ সাহেদ করিমকে গ্রেফতার করে র্যাব। সে মামলায় রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হবে।

তিনি আরো বলেন, সাতক্ষীরায় যে মামলা করা হয়েছে, সেই প্রেক্ষিতে সেখানে রিমান্ড আবেদন করবো।

গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযানের ৯ দিন পর সাতক্ষীরার সীমান্ত দিয়ে পালানোর সময় গ্রেফতার হন মোঃ সাহেদ ওরফে সাহেদ করিম।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD