বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

বিপিএল ফিক্সিংকাণ্ডে ফাঁসলেন এনসিপি নেতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন বিসিবির সাবেক কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তিন জন অভিযুক্তের নাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালার দুটি ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। রাকিবুল ইসলাম সানি এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক।

রাকিবুলের বিরুদ্ধে আইসিসির ২.৪.৪ ধারা অনুযায়ী, দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়ানোর জন্য তার কাছে আসা কোনো প্রস্তাব বা আমন্ত্রণের পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত দুর্নীতিবিরোধী কর্মকর্তা-কে যথাসময়ে জানাতে ব্যর্থ হওয়ার অভিযোগ রয়েছে।

এছাড়া ২.৪.৬ ধারা অনুযায়ী, সম্ভাব্য দুর্নীতিমূলক কর্মকাণ্ডের তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ বা অস্বীকৃতি জানানোর অভিযোগও আনা হয়েছে।

বিসিবি জানিয়েছে, অভিযোগের আওতায় থাকা রাকিবুল ইসলাম সানিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। চার্জের নোটিশ পাওয়ার পর অভিযোগের জবাব দেওয়ার জন্য তাকে ১৪ দিন সময় দেওয়া হয়েছে।

রাকিবুল ইসলাম সানি ছাড়াও বিপিএলে ফিক্সিংয়ে অভিযুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মোখলেসুর রহমান শামীম ও বিসিবির সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার জাকির হোসাইন। এ তিন জনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিসিবি।

উল্লেখ্য, এই তিনজনই সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের অধীনে কাজ করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD