শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চীনের শেয়ারবাজারে ধস, দুর্বল হচ্ছে ‘ড্রাগনের’ শক্তি সৌদি আরবে কারাবন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম রিয়াদ-দাম্মামগামী ফ্লাইট আবারও স্থগিত করলো বিমান ফ্রান্সের বিক্ষোভ নিয়ে নির্বোধের মতো মন্তব্য করেছেন ট্রাম্প: ম্যাক্রোঁ ট্রাম্পের ‘মাদার অব অল বোম্বস’-এর জবাবে আসছে ইরানের ‘ফাদার অব অল বোম্বস’! নভেম্বরেই ইরানে ব্যাপক হামলার ছক! সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে ডাউন এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

ভেনেজুয়েলার ‘তেল চুরি’ করছে না যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ভেনেজুয়েলার তেল চুরি করার অভিযোগ অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। বুধবার কারাকাসে একাধিক বড় অঙ্কের জ্বালানি চুক্তি স্বাক্ষরের পর তিনি এ কথা বলেন। এএফপির বরাতে এ খবর প্রকাশ করেছে আরব নিউজ।

রাইট বলেন, ভেনেজুয়েলার তেল দেশটির জনগণেরই মালিকানায় রয়েছে। বেসরকারি কোম্পানিগুলো তেল উত্তোলনে অর্থ ও প্রযুক্তি বিনিয়োগ করবে। বিনিময়ে রয়্যালটি ও করের অর্থ ভেনেজুয়েলা সরকার এবং দেশটির জনগণের কাছেই যাবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আওতায় ভেনেজুয়েলার ৬ হাজার ৫০০ কোটি ব্যারেলের বেশি প্রমাণিত তেলের মজুতের ওপর সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে। এটি ভেনেজুয়েলার মোট প্রমাণিত তেল মজুতের প্রায় ২০ শতাংশ। দেশটির প্রমাণিত তেল মজুত বিশ্বের সবচেয়ে বড়।

চুক্তি থেকে ২৫ বছরে ভেনেজুয়েলা প্রায় ২০ হাজার ৯০০ কোটি ডলার আয় করবে বলে দেশটির পক্ষ থেকে হিসাব দেওয়া হয়েছে। রাইটের ভাষ্য, দীর্ঘদিন মাটির নিচে পড়ে থাকা তেলসম্পদ কাজে লাগিয়ে ভেনেজুয়েলার জন্য অর্থ ও প্রযুক্তি আনার লক্ষ্যেই এই উদ্যোগ।

ভেনেজুয়েলার বিদ্যুৎ খাত সংস্কারের ওপরও গুরুত্ব দেন রাইট। দেশটির অনেক এলাকায় প্রতিদিন কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। তার মতে, তেল খাত সচল রাখতেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন। বিদ্যমান বিদ্যুৎ অবকাঠামো কাজে লাগিয়ে পাঁচ বছরের একটি পরিকল্পনার মাধ্যমে খাতটি পুনর্গঠনের বিষয়ে তিনি আশাবাদী।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটিকে ‘বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তি’ হিসেবে বর্ণনা করেছেন। তবে ভেনেজুয়েলার তেলসম্পদের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দেশটিতে ও যুক্তরাষ্ট্রে সমালোচনা রয়েছে।

ভেনেজুয়েলায় নির্বাচন নিয়েও কথা বলেন রাইট। তিনি বলেন, নির্বাচন একটি প্রক্রিয়া এবং ভোট আয়োজনের আগে দেশটির কিছু প্রতিষ্ঠান ও অবকাঠামোতে সংস্কার প্রয়োজন। তার মতে, অর্থনীতি ও রাষ্ট্রীয় কাঠামো স্থিতিশীল করার পর উপযুক্ত সময়ে নির্বাচন আয়োজন করা হবে।

এর আগে ট্রাম্পও ভেনেজুয়েলায় দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান নাকচ করে বলেন, দেশটি এখনো নির্বাচনের জন্য প্রস্তুত নয়।

সূত্র: আরব নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD