শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

শিক্ষা নিয়ে গুজব ছড়ালেই ব্যবস্থা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

শিক্ষা সংক্রান্ত গুজব ছড়ানো হলে বা এমন চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন তিনি। এছাড়া র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে গুজব ও মিথ্যা প্রচারণাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতীয় শিক্ষা বোর্ডের নাম ব্যবহার করে বলা হয়– ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। বুধবার (২২ জুলাই) মন্ত্রণালয় থেকে জানানো হয় খবরটি গুজব। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে মিথ্যা প্রচারণা চালানোর পর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালেন মন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, কোভিড-১৯ -এর বিস্তার রোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তায় শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৬ আগস্ট পর্যন্ত বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হলে আনুষ্ঠানিকভাবে বা বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত জানানো হবে। এ বিষয়ে আগে থেকে কেউ কোনও গুজব ছড়ালে ও মিথ্যা প্রচারণা চালালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী লক্ষ্য করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একশ্রেণির মানুষ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মিথ্য প্রচারণা চালাচ্ছে। তার দাবি, ‘ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে আমরা এখনও কোনও সিদ্ধান্ত নেইনি। অথচ জাতীয় শিক্ষা বোর্ডের নামে প্রচারণা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে জাতীয় শিক্ষা বোর্ড নামে কোনও শিক্ষা বোর্ড নেই।

মাঠ পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকদের সচেতন থাকতে অনুরোধ জানিয়েছেন ডা. দীপু মনি। তার ভাষ্য, ‘যখন সময় হবে আমরা গণমাধ্যমে জানিয়ে দেবো কখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে এবং কবে পরীক্ষা নেওয়া হবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD