ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় আরো ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে পুলিশ সূত্রে এতথ্য জানা গেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সদস্য আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যা করা হয়। নিহত আলতাফ হোসেন এসবির ঢাকার মালিবাগ জোনে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। এসময় আলতাফ হোসেনের ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হন।