বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :

ইউপি নির্বাচনের তফসিল নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেনি ইসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘সরকারের সঙ্গে কোনো আলোচনা না করেই ৭ ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।’ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীন, তবে প্রচলিত নিয়ম অনুযায়ী ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করার আগে সরকারের সঙ্গে আলোচনা করতে হয়। কিন্তু তফসিল নিয়ে সরকার কিছুই জানে না, পত্র যোগাযোগ বা অন্য কোনো ভাবে নির্বাচন কমিশন কোনো আলোচনা করেনি। আজকে আমি এতটুকুই বললো, প্রশ্ন নিবো না, প্রশ্ন নিলে প্যাচ লাগে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD