শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহুর তোপের মুখে মামদানি, পালটা জবাব নিউইয়র্ক মেয়রের ওয়াশিংটনে ট্রাম্প-সি বৈঠক, কমল উত্তেজনা—থাকল পুরোনো বিরোধ প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহ্‌দী আমিন দুপুরের মধ্যে ঢাকাসহ ৩ জেলায় বৃষ্টির আভাস রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে আসবে ইউরেনিয়ামের চালান মহামারি প্রস্তুতির পাশাপাশি শক্তিশালী ও স্বনির্ভর স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান বাংলাদেশের ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার এয়ার স্পেস ক্লিয়ার নেই, ঢাকায় পৌঁছেনি ইউরেনিয়াম সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব পাস

ধর্ষণের পর বাসায় বহিরাগত লোক এনে পাহারা, অবশেষে সেই যুবক গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাসুদ গাজী (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী ছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ওই স্কুলছাত্রীকে বাসায় একা পেয়ে একই এলাকার আলতাফ গাজীর ছেলে মাসুদ গাজী তাকে ধর্ষণ করেন। স্কুলছাত্রীর চিৎকার শুনে তার মা বাড়িতে আসলে তার মাকে আঘাত করে মাসুদ গাজী পালিয়ে যান।

বিষয়টি মাসুদ গাজীর অভিভাবকে জানানো হলে তারা ভুক্তভোগীর মা-বাবাকে হুমকি দেন এবং মামলা যাতে না করতে পারেন, সে জন্য তার বাড়িতে বহিরাগত লোক এনে পাহারা দেন। পরে আজ শুক্রবার দুপুরে ইন্দুরকানী থানায় এসে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে মাসুদ গাজীর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন ।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ভুক্তভোগীর মায়ের করা অভিযোগের ভিত্তিতে মাসুম গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। স্কুলছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD