সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য সুখবর: ওয়ার্ক পারমিট সহজ করছে আরব আমিরাত বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’ বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ শরণার্থী শিবিরে জন্ম, ভ্যাঙ্কুভারে গড়লেন ইতিহাস দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেপ্তার হন বেনজীর রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

বিশ্বে একদিনে করোনায় প্রাণ গেল ৪ হাজার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট : আবারও করোনার রেকর্ড সংক্রমণ দেখলো বিশ্ব। ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে দু’লাখ ৮৯ হাজারের বেশি। মোট আক্রান্ত ১ কোটি ৬০ লাখের মতো। শুক্রবারও ৬ হাজারের বেশি প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৪২ হাজারের কাছাকাছি।

এদিন ১১শ’র বেশি প্রাণহানির ফলে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার। রেকর্ড ৭৭ হাজার সংক্রমণে মোট আক্রান্ত সাড়ে ৪২ লাখ। একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিলও। প্রাণ গেছে প্রায় ১২শ’ মানুষের। দেশটিতে মোট মৃত্যু ৮৫ হাজারের বেশি।

মেক্সিকোতে এ পর্যন্ত মারা গেছে প্রায় ৪২ হাজার মানুষ। টানা দ্বিতীয় দিনের মতো অর্ধলক্ষ সংক্রমণ শনাক্ত হয়েছে ভারতে; মোট আক্রান্ত সাড়ে ১৩ লাখ। মৃতের সংখ্যা সাড়ে ৩১ হাজার। একদিনে প্রায় ৩শ’র কাছাকাছি মৃত্যু দেখেছে কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, ইরান ও পেরু।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD