শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শান্তি বিনির্মাণে আরও বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প আকাশে আধিপত্য প্রতিষ্ঠায় মরিয়া রাশিয়া ও ইউক্রেন জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরীফের বৈঠক রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা: তলিয়ে যাওয়ার আশঙ্কায় বাংলাদেশের ৪ শতাংশ ভূমি আন্তর্জাতিক যাত্রীদের স্বীকৃতিতে দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় আঞ্চলিক এয়ারলাইনগুলোর একটি ইউএস-বাংলা হাম উপসর্গে আরও ৫ জন সহ মোট মৃত্যু ১০৮১ দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি

প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরীফের বৈঠক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফের একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ৩৪তম তলায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এই বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়।

দুই প্রধানমন্ত্রী পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের মধ্যকার সম্পর্ককে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে উভয় পক্ষ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD