সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননার সংখ্যা ১২ থেকে ১০০ জন করা হচ্ছে: মাহ্‌দী আমিন তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য অপহরণের ৪ ঘণ্টা পর চকরিয়ায় ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার আমদানি কমেছে ২৫%, ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রির প্রস্তাবে তোলপাড় রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান ২৩ শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ প্রলয়ংকরী যুদ্ধ হলেও অটল থাকবে ইরান

এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব; এভাবেই অভিমানের সূরে কথাগুলো বলছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির।

চাঁদা না দেওয়ার অভিযোগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরে তার স্টুডিওতে হামলা, ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটেছে।

এ সময় হামলাকারীরা প্রয়োজনীয় যন্ত্রপাতি, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন স্টুডিওটির কর্মকর্তারা।

পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সালমান মুক্তাদির বলেন, আমাকে বলেছে যে চাঁদা দেয়নি এই জন্য ঘটনাটি ঘটেছে। এখন চাঁদাতো আমার কাছে চায়নি। চাঁদা চাইলে আমি ডেফিনেডলি দিতাম। যদি আমার পোষাতো তখন আমি অবশ্যই দিতাম। তবে উনারা কেন দেয়নি, কত টাকা দেয়নি। এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই।

তিনি আরও বলেন, এটা মাত্র পুলিশদের কাছ থেকে শুনলাম। বাহিরের লোকজনদের কাছ থেকে শুনলাম। বাট আই ডোন্ট কেয়ার। যে কারণেই হোক না কেন, হয়েছেতো; এটাই বাংলাদেশ।

আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না দাবি করে তিনি বলেন, আমি আইনের ব্যাপারে অনেক নাস্তিক বাংলাদেশের।

লাকিলি আমার পক্ষে এটা কোপআপ করা সম্ভব দাবি করে তিনি বলেন, আমি সব সময় নিজের দমে কাজ করে আসছি। আর এই সেম জিনিসটা আমি করবো। তবে টেনশন হচ্ছে- আমার মতো মনোবল নিয়ে কয়জন আগাতে পারবে?

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন- তিনি এসব ভিডিও প্রায়ই দেখেন। উনাকে যদি কিছু বলা হয়, আমি জানি না উনি কতদূর স্বীকার করেন কিনা। তবে উনার প্রতি আমার কোনো রাগ বা অভিযোগ নেই। বিএনপির একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বা দেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উনার যা করার কথা- উনি ভালো করেই জানেন। আর উনি কতদূর করেছেন এটাতো আমার বলা কিছু না। আপনারা আছেন, দেশবাসী আছে; তারাই বলতে পারে যে উনি কতটুকু ভাল কাজ করেছেন।

অভিমানের সূরে তিনি বলেন, এটা বাংলাদেশ; এখানে আমার দোষ দেওয়ার কিছু নাই। নতুন করে বলার কিছু নাই। আপনারা বাংলাদেশের চিত্র চুলে ধরতেছেন। বাংলাদেশ এ রকমই; এখানে জন্মেছি এভাবেই জন্মাবো; যদি পারি বের হয়ে চলে যাব। যারা পারছে না তারা এখানে থেকে যাবে।

####

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD