সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননার সংখ্যা ১২ থেকে ১০০ জন করা হচ্ছে: মাহ্‌দী আমিন তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য অপহরণের ৪ ঘণ্টা পর চকরিয়ায় ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার আমদানি কমেছে ২৫%, ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রির প্রস্তাবে তোলপাড় রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান ২৩ শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ প্রলয়ংকরী যুদ্ধ হলেও অটল থাকবে ইরান

প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এ নিয়োগপত্র না পাওয়া ৮১৭ জন প্রার্থীকে আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন বাকি আছেন। তারা আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন। যারা পাবেন না, তাদের নিয়েও আমরা কাজ করব।’

তিনি আরও বলেন, আমরা মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়ার পরে এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছি এবং যথাযথভাবে নিয়োগ প্রক্রিয়া মেইনটেইন করার জন্য আমরা কাজ শুরু করেছিলাম। এ যাবৎ আমাদের কাছে ১৩ হাজার ৮৫৪ জনের ফাইনাল অ্যাপ্লিকেশন এসেছে।

এরমধ্যে ডিপিও লেটার ইস্যু করার সময় দেখা গিয়েছে, তাদের ভেরিফিকেশন এবং অনেকেই ঠিকানা পাল্টিয়েছেন, পরবর্তীতে সেই ঠিকানায় আর যোগাযোগ করেননি।

তিনি জানান, নিয়োগবঞ্চিত প্রার্থীদের ভেরিফিকেশন ও ঠিকানা যাচাইয়ের কাজ পর্যায়ক্রমে চলছে। যেসব প্রার্থীর যাচাই এখনো শেষ হয়নি, তাদের বিষয়গুলো পর্যবেক্ষণে রেখে পর্যালোচনা করা হচ্ছে। এ প্রক্রিয়া ১ অক্টোবর পর্যন্ত চলবে।

মন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্ত প্রক্রিয়ায় প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিয়োগপত্র দেওয়ার কাজ চলছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্ত ফলে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD