মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।

নাশকতার পরিকল্পনা করার লক্ষ্যে আওয়ামী লীগ দলীয় বরগুনা-২ আসনে সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় বৈঠককালে গত সোমবার তাদের গ্রেপ্তার করা হয়।

এতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইয়াকুব হোসাইন রাজিব (২৬), আরাফাত মিয়া (২২), রিফাত হাওলাদার (১৯), মো. হৃদয় (২১), ফাহিম (১৯), রাজিব হোসেন রানা (২৪), মো. ফিরোজ (২৬), আরিফ হোসেন (২৮), আবদুল্লাহ আল আমান (১৯), মো. আবদুল্লাহ আল নোমান (২১), সোহানুর হোসেন শাহীন (২২), মো. হাসিব (১৯), ফারজানা (২১), মো. হাসিব মিয়া (২৩) ও ওমর ফারুক।

উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা করার সময় উত্তরা পশ্চিম থানার সাত নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের বাসা থেকে বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।

দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে গ্রেপ্তারকৃতরা ওই বাসায় সমবেত হয়েছিল। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD