বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক ও নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে ধরতে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়।

বিকেল সাড়ে তিনটায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী হলে’ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন—প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD