শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (৩ অক্টোবর) টানা ৭ ঘণ্টা সিরাজগঞ্জের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ১১ কেভি মুজিব সড়ক ও ১১ কেভি এস এস রোড ফিডারের লাইনের পার্শ্ববর্তী গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা কর্তন কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা সিরাজগঞ্জের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এই এলাকাগুলো হলো- বাহিরগোলা রোড, ঘোষপাড়া, মুজিব সড়ক, ভিক্টোরিয়া স্কুল এলাকা, ১ ও ২ নম্বর খলিফাপট্টি, বড়গোলাপট্টি, দরগা রোড, এস এস রোড, মুক্তারপাড়া, মুন্সিমেহের উল্লাহ রোড, বড় বাজার ও পৌরসভা অফিস সংলগ্ন এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD