শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন্তব্য করেছেন, তৎকালীন পরিস্থিতিতে তাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া নয়াদিল্লির হাতে আর কোনো বিকল্প ছিল নাট

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনফারেন্স’-এর একটি সেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

দীনেশ ত্রিবেদী উল্লেখ করেন, ঐতিহাসিক ও পুরোনো বন্ধু হিসেবে তৎকালীন সংকটময় পরিস্থিতিতে ভারতের যা করা উচিত ছিল, তারা ঠিক সেটাই করেছে। শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজটিকে ভারতে অবতরণের অনুমতি না দিলে পরিস্থিতি কতটা ঝুঁকিপূর্ণ হতে পারত, তা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, অনুমতি না দিলে কী ঘটতে পারত তা কারও জানা নেই।

শেখ হাসিনার ভারতে পৌঁছানোর প্রেক্ষাপট তুলে ধরে ভারতীয় দূত জানান, তাকে ভারতীয় কোনো সামরিক বাহিনী বা বিমানবাহিনী ভারতে নিয়ে যায়নি; বরং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং বাংলাদেশ সামরিক বাহিনীর একটি বিমানে করেই দেশ ছেড়ে ভারতে পৌঁছান।

সাবেক এই প্রধানমন্ত্রীকে বাংলাদেশে প্রত্যর্পণের দাবির বিষয়ে জানতে চাওয়া হলে দীনেশ ত্রিবেদী জানান, এটি পুরোপুরি একটি বিচারিক ও আইনি প্রক্রিয়া, যা বর্তমানে নিজস্ব গতিতে চলছে। তিনি বলে

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD