সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: এমপি দিপু ভূঁইয়া শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৯ জনের মৃত্যু তুরস্ক থেকে ফল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন ইসরাইলে আরও সেনা ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী গণতন্ত্র সুসংহত করতে সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ অপরিহার্য: সিইসি

শাহজালালে ১৬ কোটি টাকার স্বর্ণসহ ধরা ২ বিমানকর্মী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কায়দায় লুকানো ৮০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৪ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে-০৫৮২ ফ্লাইটের দুই বিমানকর্মীকে সন্দেহজনকভাবে শনাক্ত করা হয়।

পরে বিমানবন্দরের রানওয়েতে তাদের জুতায় তল্লাশি চালানো হয়।

এ সময় জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণবারের সন্ধান পাওয়া যায়। দুই বিমানকর্মীর কাছ থেকে মোট ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। প্রতিটি স্বর্ণবারের ওজন প্রায় ১১৭ গ্রাম।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, স্বর্ণগুলো সাধারণভাবে বহন না করে বিমানকর্মীদের জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা হয়েছিল।

এ ঘটনায় সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক যাচাই শুরু হয়েছে।

দুবাই থেকে আনা এসব স্বর্ণ বিমানকর্মীদের মাধ্যমে কার কাছে পৌঁছানোর কথা ছিল, এর সঙ্গে আরো কেউ জড়িত কি না এবং কিভাবে স্বর্ণগুলো বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা পার করে আনা হয়েছিল—এসব বিষয় খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

উদ্ধার করা স্বর্ণের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD