সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
নিষেধাজ্ঞা সত্ত্বেও ১০ বিলিয়ন ডলারের তেল বিক্রি ইরানি কোম্পানির গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: এমপি দিপু ভূঁইয়া শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৯ জনের মৃত্যু তুরস্ক থেকে ফল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন ইসরাইলে আরও সেনা ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: এমপি দিপু ভূঁইয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি।

এমপি দিপু ভূঁইয়া বলেন, রূপগঞ্জ একটি জনবহুল এলাকা। ফলে সরকারি হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। এ কারণে হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোসহ অবকাঠামোগত উন্নয়নের প্রক্রিয়া চলছে। শতভাগ স্বাস্থ্যসেবা ও ওষুধ নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত তদারকি করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সেবা দেওয়ায় হাসপাতালে রোগীর সংখ্যা আগের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে। বিদ্যমান জনবল দিয়ে আপাতত চিকিৎসাসেবা চালিয়ে নেওয়া হচ্ছে। যেসব এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য স্থাপনা নেই, সেসব এলাকায় জমি চিহ্নিত করে নতুন স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে।’

ভুলতা উপস্বাস্থ্য কেন্দ্র সম্পর্কে সংসদ সদস্য বলেন, ‘ভুলতা এলাকায় মানুষের চাপ অনেক বেশি। বর্তমানে এই উপস্বাস্থ্য কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এটিকে সরকারিভাবে একটি উন্নত হাসপাতাল হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।’

এ সময় স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও শতভাগ সেবা নিশ্চিত করার লক্ষ্যে তিনি স্বাস্থ্যকেন্দ্রের রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

ভুলতা উপস্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়াসহ আরও অনেকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD