সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

রাজধানীর কোন এলাকায় আক্রান্ত কতজন?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০

দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৫২০ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ২১ হাজার ১৭৮ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৮ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৮৭৪ জনে। এদিকে ২৪ ঘণ্টায় আরও এক হাজার ১১৪ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট এক লাখ ২২ হাজার ৯০ জন সুস্থ হলেন।

শনিবার (২৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নয় হাজার ৬১৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ৪৪৬টি নমুনা। এনিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ এক হাজার ৪৮০টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২৪ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ০৮ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫৫ দশমিক ২০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, রাজধানীর বিভিন্ন এলাকায় আক্রান্তের সংখ্যা হলো- মিরপুর ২,১৮৭, উত্তরা ৮৫৯, মোহাম্মদপুর ৭২৩, মহাখালী ৬১৭, ধানমন্ডি ৬০১, যাত্রাবাড়ী ৫৯৬, মুগদা ৫৫৫, মগবাজার ৪১৩, খিলগাঁও ৪০৪, তেজগাঁও ৩৭৯, রামপুরা ৩৭৭, বাড্ডা ৩৫৮, লালবাগ ৩৩৭, কাকরাইল ৩১৮, গুলশান ৩১৪, বাসাবো ২৭৬, রাজারবাগ ২৪৫, মালিবাগ ২৩৬, গেন্ডারিয়া ২০৪, ওয়ারী ১৮৭, আদাবর ১৭৫, বসুন্ধরা আবাসিক এলাকা ১৬৮, আজিমপুর ১৬৫, বাবুবাজার ১৬২, বনশ্রী ১৬২, বংশাল ১৬০, আগারগাঁও ১৫৯, শ্যামলী ১৫৬, ডেমরা ১৫৩, হাজারীবাগ ১৪৭, বনানী ১৪১, শাহবাগ ১৪০, রমনা ১৩১, শান্তিনগর ১১৭, পল্টন ১১২ ও পোস্তগোলা ৫ জন।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD