বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
১ ডিসেম্বর থেকে পরিবার পরিকল্পনায় বছরব্যাপী ক্যাম্পেইন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা সেনাদের সামনেই ফিলিস্তিনি সাংবাদিককে পেটাল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এক মাসে ৩৫ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলার বাড়াতে চায় বাংলাদেশ নিষিদ্ধ কোনো দলকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না: ডিবি প্রধান প্রবাসীদের বিশাল সুখবর দিল সৌদি আরব বাংলাদেশ নির্বাচন কমিশনে বৈঠকে নেপালের প্রতিনিধি দল দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে: রিজভী

সেনাদের সামনেই ফিলিস্তিনি সাংবাদিককে পেটাল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষকদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন এএফপির এক ফটোসাংবাদিক। ইসরায়েলি সেনাদের উপস্থিতিতেই তাকে রাইফেলের বাঁট দিয়ে পেটানো হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাংবাদিকের নাম জাফার আশতিয়েহ। ৫৮ বছর বয়সী এই অভিজ্ঞ ফটোসাংবাদিক ফিলিস্তিনে এএফপির হয়ে কাজ করেন। প্রত্যক্ষদর্শী, তার পরিবারের সদস্য ও সহকর্মীদের বরাতে জানা গেছে, হামলায় তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে।

ঘটনার সময় আশতিয়েহ ও এএফপির আরেক ফটোসাংবাদিক জন ওয়েসেলস পশ্চিম তীরের উত্তরের আকরাবা গ্রামের কাছে ছিলেন। সেখানে স্থানীয় ফিলিস্তিনিরা জলপাই সংগ্রহ করছিলেন। তারা দেখতে পান, এক ইসরায়েলি সেনা একজনকে আটক করেছেন।

এর কিছুক্ষণ পর একটি কোয়াড বাইক দ্রুত সাংবাদিকদের দিকে এগিয়ে আসে। বাইকে থাকা এক ব্যক্তি গুলি ছোড়েন। এতে এক ফিলিস্তিনি মাটিতে পড়ে যান। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তার পায়ে গুলি লাগে এবং পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

এরপর আরও অন্তত ছয়জন সশস্ত্র ব্যক্তি সাংবাদিকদের দিকে এগিয়ে আসে এবং গুলি চালায়। আশতিয়েহ তখন ‘প্রেস’ লেখা স্পষ্টভাবে চিহ্নিত একটি গাড়িতে ওঠার চেষ্টা করছিলেন। এ সময় দুজন তার ওপর ঝাঁপিয়ে পড়ে রাইফেলের বাঁট দিয়ে তাকে বারবার আঘাত করেন।

ওয়েসেলস জানিয়েছেন, হামলার সময় অন্তত এক ডজন ইসরায়েলি সেনা ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে অবস্থান করছিলেন। অর্থাৎ, সেনাদের উপস্থিতিতেই আশতিয়েহকে মারধর করা হয়।

আশতিয়েহর ওপর হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষকদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বাড়ছে। প্রতিবছর জলপাই সংগ্রহের মৌসুমে ফিলিস্তিনি কৃষকদের ওপর হামলার ঘটনা ঘটে। জলপাই চাষ ফিলিস্তিনি অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ আয়ের উৎস।

এবারের জলপাই সংগ্রহের মৌসুমে সহিংসতা আরও বেড়েছে। চলতি মাসের শেষ দিকে ইসরায়েলে নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলা আরও বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আশতিয়েহকে হামলার সময় তিনি সাংবাদিক হিসেবে কাজ করছিলেন এবং তার গাড়িতেও ‘প্রেস’ লেখা ছিল। এরপরও তার ওপর হামলা চালানো হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD