শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মাহমুদউল্লাহর ঝোড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বোলিংয়ে ব্যর্থতা আর মাঝের ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৭ রানে হেরেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার দেওয়া পাহাড়সম ২০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ থামে ১৬৬ রানে।

প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ওভারে বিশাল সংগ্রহ দাঁড় করায়। ডেভিড ওয়ার্নার ৬৬ ও কালাম ফার্গুসন ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর শেষ দিকে বেন ডাঙ্কের ঝোড়ো ব্যাটিংয়ে স্কোর বোর্ডে বড় পুঁজি পান অজিরা। বাংলাদেশের পক্ষে আবু জায়েদ রাহি ৩, জিয়াউর রহমান ২ এবং রুবেল হোসেন ১টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ভালোই এগোচ্ছিল বাংলাদেশ। ইমরুল কায়েসের ৪১ ও ফজলে মাহমুদ রাব্বির ২৭ রানের সুবাদে দল লড়াইয়ে ছিল। কিন্তু দলীয় ৭১ রানে পরপর দুজন আউট হওয়ার পর দলের ব্যাটিংয়ে ধস নামে। অন্য ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ একপ্রান্ত আগলে একাই লড়াই চালিয়ে যান। মাত্র ২৬ বলে ফিফটি হাঁকিয়ে তিনি ৩৫ বলে ৭৩ রানের এক ঝোড়ো ইনিংস উপহার দেন, যেখানে ছিল ৮টি ছক্কা। তবে শেষ ওভারে জয়ের জন্য পাহাড়সম রান দরকার থাকায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD