বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

৬ হাজার পরিবারে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০

করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। চলমান করোনা সংকটকালেই শুরু হয়েছে বন্যা। এমন পরিস্থিতিতে দুয়ারে এসেছে ঈদুল আজহা। ঈদের আগে তাই নিজস্ব তহবিল থেকে ৬ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

করোনাভাইরাস ও বন্যা সংকট মোকাবিলায় দেশব্যাপী বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে চলতি বছরের ২৯ মার্চ। চলমান সংকট কাটিয়ে ওঠা পর্যন্ত সারা দেশে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আজ শনিবার (২৫ জুলাই) বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭, ১৮ ও ৪৩ নম্বরসহ মোট সাতটি ওয়ার্ডের কাউন্সিলদের মাধ্যমে বসুন্ধরা গ্রুপের প্রতিনিধিদের উপস্থিতিতে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রতি ওয়ার্ডে ৫শ’ পরিবার পাবে ত্রাণসামগ্রী।

এ ছাড়া ত্রাণ বিতরণ করা হয়েছে মানিকগঞ্জের ১ হাজার ৩শ’ পরিবারের মাঝে। প্রত্যেকটি পরিবারকে ৫ কেজি মিনিকেট চাল, ২ কেজি মশুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আটা এবং ১ প্যাকেট সেমাই দেওয়া হয়েছে।

শনিবার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের ছাপাখানা থেকে ত্রাণসামগ্রী সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ও তাদের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) প্রধান পরিচালন কর্মকর্তা এমএম জসীম উদ্দিনসহ বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ত্রাণসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে আইসিসিবি’র প্রধান পরিচালন কর্মকর্তা জসীম উদ্দীন বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের তরফ থেকে স্থানীয় এলাকা এবং মানিকগঞ্জে (যেখানকার একটি বড় অংশ বন্যাকবলিত) ৬ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হবে। ঈদকে সামনে রেখে দুস্থ মানুষের জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে উপহার হিসেবে ত্রাণসামগ্রী দেওয়া হলো।

তিনি বলেন, বসুন্ধরা গ্রুপ অসহায় দুস্থ মানুষের মাঝে নিয়মিত খাবার বিতরণের পাশাপাশি পরিকল্পনা করছে আরও বড় পরিসরে কিছু করার। দেশ ও মানুষের কল্যাণে যা যা করণীয় তাই করবে বসুন্ধরা গ্রুপ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD