কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে চার ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। রোববার (১১ অক্টোবর) সকালে পৌনে ৮টার দিকে (৪৭ বিজিবি) ব্যাটালিয়নের অধীন ঠোটারপাড়া বিওপির ১৫৩/৯ সীমান্ত পিলার সংলগ্ন বিএসএফের উদয় কিষাণ ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়, রোববার সকাল পৌনে আটটার দিকে বিএসএফ সদস্যরা তাদের উদয় কিষাণ ক্যাম্প এলাকা থেকে চারজন ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে। এর মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী রয়েছেন।
তবে, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সদস্যদের তৎপরতায় সকাল আটটার দিকে বিএসএফের সেই অপচেষ্টা ব্য’র্থ হয়। তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি বাংলাদেশি সীমান্তে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, চারজন ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ সদস্যরা। তাদের সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে। বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানের কারণে বিএসএফ তাদেরকে ফেরত নিতে বাধ্য হয়।