রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামাতে লিগ্যাল নোটিশ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা আইসার সভাপতি নেহা বোরাকে রোববার আবার আটক করেছে পুলিশ।

সেখানে উপস্থিত সাংবাদিক রাঘবেন্দ্র রাও নেহা বোরাকে পুলিশ হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার বিক্ষোভকারীদের সঙ্গে আশ্রম মর্গে পৌছান নেহা। তবে তিনি সেখানে বেশিক্ষণ অবস্থান করে বিক্ষোভ করতে পারেননি। নেহা বোরা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে তাকে অন্যদের সঙ্গে দৌড়ে পালাতে দেখা যায়। এরপর তাকে ধাওয়া করে পুলিশ আটক করে।

২ অক্টোবর থেকে দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চলমান আন্দোলনে নেহা বোরা অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন। প্রায় প্রতিটি বিক্ষোভের পরই পুলিশ তাকে আটক করেছে।

শনিবার দিল্লিতে যন্তর মন্তরে যাওয়ার পথগুলোতে কড়া পাহারার মধ্যে তিনি আকস্মিকভাবে দিল্লি গিয়ে বিক্ষোভ করেন। পরে তাকে আটক করা হয়।

রোববার তিনি কৌশল পরিবর্তন করেন। বিক্ষোভের স্থান ও সময় জানিয়ে সমর্থকদের সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। এরপর তিনি সেখানে পৌঁছে বিক্ষোভ করেন। রোববারও পুলিশ তাকে আটক করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD