রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামাতে লিগ্যাল নোটিশ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে যা ঘটেছে এবং এখনো ঘটছে, তা আইন, নৈতিকতা ও মানবিকতার সব মানদণ্ডকে ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট মিরজানা স্পোলজারিচ।

দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি গাজায় আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালার ধারাবাহিক লঙ্ঘন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

যুদ্ধের নিয়মকানুন গাজায় যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্পোলজারিচ বলেন, সেখানে যা ঘটেছে এবং এখনো যা ঘটছে, তাতে অনেক মানুষ জড়িত।

তিনি বলেন, গাজা এবং গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে যা ঘটেছে, তা প্রতিটি আইনি, নৈতিক ও মানবিক মানদণ্ডকে ছাড়িয়ে গেছে।

আইসিআরসি প্রেসিডেন্ট আরো বলেন, বর্তমান পরিস্থিতির সবচেয়ে ভয়াবহ দিক হলো, মানুষকে মানবিক মর্যাদা থেকে বঞ্চিত করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD