সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

চামড়া ব্যবস্থাপনায় বিশেষ মনিটরিং কমিটি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০

কোরবানির কাঁচা চামড়া নির্ধারিত মূল্যে ক্রয়-বিক্রয়, সংগ্রহ, সংরক্ষণ, মজুদ তদারকির জন্য কমপ্রেহেন্সিভ মনিটরিং প্ল্যান গ্রহণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ঈদুল আজহার দিন থেকে মনিটরিং করবে বিশেষ টিম।

শনিবার (২৫ জুলাই) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় চামড়া ব্যবস্থাপনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের অনুবিভাগ প্রধানগণ, বাণিজ্য মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং রপ্তানি অনুবিভাগের সকল কর্মকর্তা অংশ নেন।

মন্ত্রণালয়ের কেন্দ্রীয় যৌথ সমন্বয় কমিটি, কেন্দ্রিয় সমন্বয় ও মনিটরিং কমিটি, কন্ট্রোল রূম, ঢাকা ও নাটোর জেলার জন্য বিশেষ মনিটরিং টিম, বিভাগীয় ও জেলার জন্য বাণিজ্য মন্ত্রণালয়াধীন দপ্তর ও সংস্থার সমন্বয়ে মনিটিরিং টিম এবং সকল জেলা পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তার সমন্বয়ে মনিটরিং টিম কাজ করবে।

সভায় টিমগুলোর রূপরেখা ও কর্মপরিধি চূড়ান্ত করা হয়। সমন্বয় ও মনিটরিং কমিটিসমূহ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পবিত্র ঈদুল আজহার দিন হতে কার্যক্রম পরিচালনা করবে। গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ কাঁচা চামড়ার গুণগতমান বজায় রাখা একান্ত প্রয়োজন। সভায় এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে দেশের সকল প্রচার মাধ্যমের সহযোগিতা কামনা করা হয়েছে।

চামড়ায় ব্যবহৃত লবণের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণসহ সাপ্লাই চেইন স্বভাবিক রাখাতে সার্বক্ষণিক তদারকি করবে বাণিজ্য মন্ত্রণালয়। বিষয়গুলো কঠোরভাবে মনিটরিং এর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD