মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম ইরানকে সহায়তা করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর ঝুঁকি রয়েছে: ট্রাম্প প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী দুর্গাপূজায় ৪ দিনের ছুটি পাচ্ছেন পোশাক শ্রমিকরা ‘ট্রাম্পই দলকে ডুবাচ্ছেন’, মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানরা জেএফকে বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস! যুদ্ধের ধাক্কায় সংকুচিত হবে মধ্যপ্রাচ্যের অর্থনীতি: আইএমএফ ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর, বাতিল শত শত ফ্লাইট

দুর্গাপূজায় ৪ দিনের ছুটি পাচ্ছেন পোশাক শ্রমিকরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) তিন দিনের ছুটি ঘোষণা করেছে। শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ মোট চার দিনের ছুটি পাচ্ছেন পোশাক শ্রমিকরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানিয়েছে, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বিজিএমইএ-এর ঢাকা ও চট্টগ্রাম অফিসের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, তিন দিনের ছুটি শেষে আগামী ২৪ অক্টোবর (শনিবার) থেকে উভয় অফিসের দাপ্তরিক কার্যক্রম পুনরায় যথারীতি চালু হবে। সরকার নির্ধারিত শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ মোট চার দিনের ছুটি পাচ্ছে পোশাক শ্রমিকরা।

ছুটিকালীন সময়ে জরুরি সেবা প্রদান প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউডিসহ (ইউটিলাইজেশন ডিক্লেয়ারেশন) অন্যান্য জরুরি ও প্রয়োজনীয় সেবা চালু রাখতে বিজিএমইএ-এর কাস্টমস, সিএমসি, শ্রম এবং ফায়ার অ্যান্ড সেফটি শাখার প্রধানরা নিজ নিজ শাখার প্রয়োজনীয় জনবল নিয়ে অনলাইনে সেবা ও কার্যক্রম পরিচালনা করবেন।

বিজিএমইএ-এর মহাসচিব মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.) স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি সংগঠনের ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের সব কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট সদস্যদের অবগতির জন্য জারি করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD