সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

করোনায় সিএমএসডির সাবেক পরিচালকের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডির সদ্য সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ মারা গেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার দুপুর ২টা ৫৫ মিনিটে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি গত ২৫ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ও মাস্ক কেনাকাটা নিয়ে প্রশ্ন ওঠার পরিপ্রেক্ষিতে গত ২৩ মে মো. শহীদুল্লাহকে সিএমএসডি থেকে সেনাসদর দপ্তরে ফিরিয়ে নেওয়া হয়। শহীদুল্লাহ ওই সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ে লেখা এক চিঠিতে সিএমএসডিসহ গোটা স্বাস্থ্য খাতকে সিন্ডিকেট বাণিজ্যমুক্ত করার অনুরোধ জানান। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত চিঠিতে তিনি জানান, স্বাস্থ্য খাতে ঠিকাদার চক্রের ইশারায় বদলি ও পদায়ন হয়ে থাকে। সিএমএসডির কেনাকাটাও তাদের কবজায়। তিনি চিঠিতে ঠিকাদারদের নামও উল্লেখ করেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD