বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে অনৈতিক কাজের অপরাধে দণ্ডিত দুই বাংলাদেশি নাগরিকের মৃ’ত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁরা হলেন নজরুল ইসলাম আবদুল বশীর ও সিতি আক্তার। গত বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাঁদের মৃ’ত্যুদণ্ড কার্যকর করা হয়।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগ প্রমাণিত হওয়ায় দেশটির নিরাপত্তা বাহিনী ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়।

পরে মা’মলাটি বিচারিক আদালতে পাঠানো হলে আদালত অ’পরাধের গুরুত্ব ও পবিত্র স্থানের মর্যাদা ল’ঙ্ঘনের বিষয় বিবেচনা করে তাঁদের মৃ’ত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে উচ্চতর কর্তৃপক্ষ ওই রায় বহাল রাখে। এরপর রাজকীয় ফরমানের ভিত্তিতে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানায়, দেশের নিরাপত্তা ও বিচারব্যবস্থা নিশ্চিত করা এবং মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করা বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ইসলামি শরিয়াহ আইন প্রয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

এ ধরনের অপরাধের চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD