বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে আরো সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৭৩ ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি, পাবেন যারা ঢাকার ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ সহস্রাধিক পুলিশ সরকার ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে: চিফ হুইপ ‘মাটি খেয়ে থাকব, তবু এক ইঞ্চি ভূখণ্ড ছাড়ব না’: ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী ৭ রোগে আক্রান্তরা পাবেন এক লাখ টাকা, আবেদন করবেন যেভাবে পাকিস্তান এমন একটি দেশ, যার সঙ্গে আমাদের সম্পর্ক রাখাটা জরুরি আগামীকাল খুলনা ও বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরাসি বিক্ষোভকারীদের নতুন স্লোগান ‘বিসমিল্লাহ’ রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

দিল্লির সঙ্গে সরকার নিজেই আঁতাত করছে: মিয়া গোলাম পরওয়ার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

বিরোধীদল নয়, দিল্লির সঙ্গে সরকার নিজেই আঁতাত করছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার (২১ অক্টোবর) সকালে সেগুনবাগিচায় বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ফ্যাসিস্ট আমলের গোয়েন্দা বাহিনীর তথ্য দিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য দেন। আওয়ামী আমলের পুলিশ এবং গোয়েন্দা বাহিনীর সদস্যের পরিবর্তন করা হয়নি। ফ্যাসিস্ট আমলে গুম খুন করা গোয়েন্দা বাহিনী দিয়েই চলছে এ সরকার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও দাবি করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতির সুযোগও সরকার করে দিচ্ছে। ৭ মাসে সরকার লেজে গোবরে জড়িয়ে গেছে।

বিএনপি নিজেই তাদের ৩১ দফা মানছে না দাবি করে পরোয়ার বলেন, ৯নং দফার বিপরীতে গিয়ে সর্বত্র দলীয়করণ করছে সরকার।

শ্রমিকদের জীবনধারণ কঠিন হচ্ছে দাবি করে মালিক পক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD