শরাজায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বাঁচা-মরার ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয়।
একাদশে ৩ পরিবর্তন নিয়ে খেলতে নামছে বাংলাদেশ।
আবুধাবিতে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের হেরে যাওয়া ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন রিশাদ হোসেন, মোসাদ্দেক হোসেন ও নুরুল হাসান সোহান। তাদের পরিবর্তে খেলছেন আলিস আল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমন।
বাংলাদেশের ১৫৫তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে অভিষেক হচ্ছে আলিসের। এর আগে দেশের হয়ে একটি টি-টোয়েন্টি খেলেছেন রহস্যময় এই স্পিনার।
জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৮ রানে জিতে ফাইনালে এক পা দিয়ে রাখা আফগানিস্তান একাদশে ২ পরিবর্তন এনেছে। ফজলহক ফারুকি ও জিয়া উর রহমানকে বিশ্রামে রাখা হয়েছে। তাদের জায়গায় খেলছেন বিলাল সামি ও ইয়ামিন আহমেদজাই।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে হলে আজ আফগানিস্তানকে কমপক্ষে ৪১ রানে হারাতে হবে বাংলাদেশের।
বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, আলিস আল ইসলাম, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তানের একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, আল্লাহ গজনফর, বিলাল সামি, ইয়ামিন আহমেদজাই।