শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৩ সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ রবিবার থেকে ইউরোপে বদলে যাচ্ছে ঘড়ির কাঁটা, পেছাচ্ছে সময় চীনের শেয়ারবাজারে ধস, দুর্বল হচ্ছে ‘ড্রাগনের’ শক্তি সৌদি আরবে কারাবন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম রিয়াদ-দাম্মামগামী ফ্লাইট আবারও স্থগিত করলো বিমান ফ্রান্সের বিক্ষোভ নিয়ে নির্বোধের মতো মন্তব্য করেছেন ট্রাম্প: ম্যাক্রোঁ

রবিবার থেকে ইউরোপে বদলে যাচ্ছে ঘড়ির কাঁটা, পেছাচ্ছে সময়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ইউরোপে আগামী রবিবার (২৫ অক্টোবর) থেকে শুরু হচ্ছে শীতকালীন সময়। এদিন গ্রীষ্মকালীন সময়ের অবসান ঘটিয়ে ইউরোপের বিভিন্ন দেশে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হবে। এতে রাতের সময় এক ঘণ্টা বাড়বে এবং দেশগুলো আবারও প্রমিত সময়ে ফিরে যাবে।
ইউরোনিউজের প্রতিবেদন অনুযায়ী, পর্তুগাল, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি ও স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে এই সময় পরিবর্তন কার্যকর হবে।

ইউরোপে প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতি বছর মার্চের শেষ রোববার ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে গ্রীষ্মকালীন সময় চালু করা হয়। আর অক্টোবরের শেষ রোববার ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে শীতকালীন সময় ফিরিয়ে আনা হয়।

পর্তুগালের মূল ভূখণ্ডের লিসবন ও পোর্তোসহ বিভিন্ন শহরে রোববার রাত ২টায় ঘড়ির কাঁটা পিছিয়ে রাত ১টা করা হবে। একই নিয়মে সময় পরিবর্তন হবে মাদেইরা দ্বীপপুঞ্জেও। তবে আজোরেস দ্বীপপুঞ্জে স্থানীয় সময় রাত ১টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে রাত ১২টা করা হবে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্য দেশেই ২৫ অক্টোবর গ্রীষ্মকালীন সময়ের অবসান ঘটবে। এসব দেশের মধ্যে রয়েছে পর্তুগাল, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, পোল্যান্ড, সুইডেন, ডেনমার্ক ও ফিনল্যান্ডসহ অন্যান্য সদস্য রাষ্ট্র।

এই সময় পরিবর্তনের ফলে ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অন্যান্য অঞ্চলের সময়ের ব্যবধানেও পরিবর্তন আসবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD