বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সকালে ভূমিমন্ত্রীকে দেখতে যান তিনি। এ সময় রাষ্ট্রপতি মিনুর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন, দ্রুত আরোগ্য কামনা করেন।
গত ২১ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে আসা হয়।