মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম ইরানকে সহায়তা করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর ঝুঁকি রয়েছে: ট্রাম্প প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী দুর্গাপূজায় ৪ দিনের ছুটি পাচ্ছেন পোশাক শ্রমিকরা ‘ট্রাম্পই দলকে ডুবাচ্ছেন’, মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানরা জেএফকে বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস! যুদ্ধের ধাক্কায় সংকুচিত হবে মধ্যপ্রাচ্যের অর্থনীতি: আইএমএফ ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর, বাতিল শত শত ফ্লাইট ঢাকা থেকে রিয়াদের ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী

কুমিল্লায় ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রাক ও লেগুনা সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ছয়জন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেবপুর হরিণধরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

কুমিল্লার ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. সাফায়াত হোসেন জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে যাত্রী নিয়ে লেগুনাটি কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা থেকে কলসানগরে যাচ্ছিল। পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেবপুর হরিণধরা এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই লেগুনাযাত্রীর মৃত্যু হয়।

পরে আহতদের স্থানীয় হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD