মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম ইরানকে সহায়তা করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর ঝুঁকি রয়েছে: ট্রাম্প প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী দুর্গাপূজায় ৪ দিনের ছুটি পাচ্ছেন পোশাক শ্রমিকরা ‘ট্রাম্পই দলকে ডুবাচ্ছেন’, মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানরা জেএফকে বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস! যুদ্ধের ধাক্কায় সংকুচিত হবে মধ্যপ্রাচ্যের অর্থনীতি: আইএমএফ ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর, বাতিল শত শত ফ্লাইট

বন্যার পানি বাড়ছে, দুর্গত প্রায় ৪০ লাখ মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট : এখনও বাড়ছে পদ্মা, ব্রহ্মপুত্র আর যমুনা নদীর পানি। সঙ্গে নদী ভাঙন। দুর্গত এলাকায় শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট।

লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা’সহ ব্রহ্মপুত্র তীরবর্তী চর ও জনপদের বেশিরভাগই তলিয়ে গেছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন জনপদ। প্লাবিত পদ্মা তীরবর্তী শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মানিকগঞ্জের বিস্তীর্ণ এলাকা।

এদিকে গাজীপুরের কয়েকটি উপজেলা বন্যাকবলিত। ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ। দুর্গত এলাকায় খাদ্য-পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তার ওপর দূরবর্তী গ্রাম কিংবা দুর্গম জনপদে যাচ্ছে না কেউ। বেসরকারি উদ্যোগে সহায়তা দেয়া হলেও তা পর্যাপ্ত নয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, ৩১ জেলায় বন্যায় দুর্গত প্রায় ৪০ লাখ মানুষ। আগস্টের প্রথম সপ্তাহ থেকে উন্নতি হতে পারে পরিস্থিতির।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD