থাইল্যান্ডের সরকারি ঘোষণায় বলা হয়েছে, পর্যটকদের জন্য আগের ৬০ দিনের ভিসা-ছাড় ব্যবস্থা বাতিল করে নতুন ভিসানীতি কার্যকর করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে সংশোধিত ব্যবস্থায় ৬০টি দেশের নাগরিকদের সর্বোচ্চ ৩০ দিনের ভিসা-ছাড় সুবিধা দেওয়া হচ্ছে। Gov PR Thailand
বাংলাদেশি পাসপোর্টধারীদের করণীয়
০১. বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীরা এই ভিসা-ছাড় তালিকায় নেই। তাই ভিসা ছাড়া প্রবেশের সুযোগ আছে ধরে নিয়ে টিকিট বুক করবেন না।
০২. ভ্রমণের আগে উপযুক্ত থাই ভিসার জন্য আবেদন করুন।
০৩. থাইল্যান্ডে প্রবেশের আগে Thailand Digital Arrival Card (TDAC) পূরণ করতে হবে।
০৪. TDAC আগমনের সর্বোচ্চ ৭২ ঘণ্টা আগে জমা দেওয়া যায় এবং এটি বিনামূল্যে।
০৫. TDAC পূরণ করা ভিসার বিকল্প নয়।
বাংলাদেশি পর্যটক, ট্রাভেল এজেন্সি এবং মেডিকেল ট্যুরিজম ব্যবসার জন্য ভিসার সঠিক তথ্য অত্যন্ত জরুরি। ভুল তথ্যের কারণে যাত্রা বাতিল বা বিমানবন্দরে জটিলতা হতে পারে।