সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
ইরানকে যেকোনো সময় অচল করার সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে ধান্দাবাজরা : জামায়াত আমির মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ১৪ এনবিআর কর্মকর্তার বদলি ও পদায়ন হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে যে ৭ শর্ত দিল ইরান হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ সাজেকে তীব্র খাদ্য ও মানবিক সংকট, ১২ দিনেও মেলেনি সমাধান ইরানি নেতাদের হত্যার ক্ষেত্রে হয়ত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প

ইরানকে যেকোনো সময় অচল করার সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ইরানকে যেকোনো সময় পুরোপুরি অচল করে দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে। এখন চাইলে যেকোনো সময় দেশটিকে অচল করে দিতে পারে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের সালিনায় মধ্যবর্তী নির্বাচনের আগে নিজের ৩০তম ও শেষ নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প।

সমাবেশে তিনি বলেন, ‘আমরা ইরানের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছি। চাইলে যেকোনো সময় তাদের অচল করে দিতে পারি।’

ট্রাম্প আরও বলেন, ‘আমরা ভালোভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। কখনো কখনো এভাবে চলতে পারে না। আমরা কিছুটা নমনীয় হওয়ার চেষ্টা করছি। তবে আমার মনে হয়, পরিস্থিতি খুব কাছাকাছি পৌঁছে গেছে। আমরা তাদের পুরোপুরি অচল করে দেব। তাহলেই সবকিছুর অবসান হবে।’

এ ছাড়া আইওয়া অঙ্গরাজ্যে এক সমাবেশে রিপাবলিকান সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এখনো শেষ হয়নি। কারণ, তিনি যতটা সম্ভব প্রাণহানি এড়াতে চান।

তিনি বলেন, ‘আমি ভালো হতে চাই এবং যতটা সম্ভব মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করছি।’

তবে একই সঙ্গে কঠোর হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ‘কিন্তু একটা সময় আসবে, যখন আমাদের তাদের ওপর কঠোর আঘাত হানতে হবে।’
এ সময় তিনি আবারও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তার আশা, খুব শিগগিরই যুদ্ধের অবসান ঘটবে।

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, দেশের নিরাপত্তার স্বার্থে পেট্রলের বাড়তি দাম খুবই সামান্য মূল্য। তবে শিগগিরই জ্বালানির দাম অনেক কমে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সূত্র: আল জাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD