মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম ইরানকে সহায়তা করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর ঝুঁকি রয়েছে: ট্রাম্প প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী দুর্গাপূজায় ৪ দিনের ছুটি পাচ্ছেন পোশাক শ্রমিকরা ‘ট্রাম্পই দলকে ডুবাচ্ছেন’, মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানরা জেএফকে বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস! যুদ্ধের ধাক্কায় সংকুচিত হবে মধ্যপ্রাচ্যের অর্থনীতি: আইএমএফ ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর, বাতিল শত শত ফ্লাইট ঢাকা থেকে রিয়াদের ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী
যমুনায় পানি বৃদ্ধি

ভাঙন আশঙ্কায় বাড়ি-ঘর সরিয়ে নিচ্ছে মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০

সিরাজগঞ্জ প্রতিনিধি : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে জেলার বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় নিম্নাঞ্চলের বানভাসী মানুষগুলো রয়েছেন চরম দুর্ভোগে।

আজ রবিবার (২৬ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম জানান, রবিবার বিকেল ৩টায় যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৮৯ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে বিপৎসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে শনিবার সকাল থেকে যমুনার পানি স্থিতিশীল রয়েছে। দীর্ঘস্থায়ী বন্যার কারণে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন পানিবন্দি লাখো মানুষ। এসব অঞ্চলে দেখা দিচ্ছে খাদ্য ও বিশুদ্ধ পানি সংকট।

অপরদিকে পানিবৃদ্ধির সাথে সাথে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত ৩ দিনে সিরাজগঞ্জের শিমলা এলাকায় যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় তিন শতাধিক পরিবার। বর্তমানে তারা স্থানীয় উঁচু বাঁধসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। অনেকেই আবারও ভাঙনের আশঙ্কায় তাদের বাড়ি-ঘর অন্যত্র সরিয়ে নিচ্ছেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুর রহিম বলেন, যমুনায় পানি ধীরগতিতে বাড়ছে। চলতি বন্যায় জেলার ৬ উপজেলার ৪৫টি ইউনিয়নের নিম্নাঞ্চলের প্রায় আড়াই শ গ্রামের প্রায় সাড়ে ৩ লাখ মানুষ পানিবন্দি রয়েছে। বন্যার্তদের জন্য ২৬৭ মেট্টিক টন চাল, ৩৯৫০ প্যাকেট শুকনো খাবার ছাড়াও শিশু খাদ্য ও গবাদি পশুর খাদ্যের জন্য ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD